আমাদের দেশে প্রচলিত বেশ কয়েকটি প্রচলিত কুসংস্কার.!
. কুসংস্কার(ইংরেজি ভাষায়: superstition) হল অযৌক্তিক যেকোনো বিশ্বাস বা অভ্যাস - যেমন, এটি অজ্ঞতা থেকে উদ্ভূত হয়, বিজ্ঞান বা এর কার্যকারিতা নিয়ে ভুল বোঝাবুঝি হওয়া, ভাগ্য বা জাদুতে ইতিবাচক বিশ্বাস অথবা যা অজানা তা থেকে ভয় পাওয়া। এছাড়াও "কুসংস্কার" বলতে ধর্মীয় বিশ্বাস বা অযৌক্তিকতা থেকে উদ্ভূত কর্মকাণ্ডকে বোঝায়। তাই চলুন জেনে নেয়া যাক, আমাদের দেশে প্রচলিত কিছু কুসংস্কার. ১) পরিক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। তাহলে পরিক্ষায় ডিম (গোল্লা) পাবে। ২) নতুন স্ত্রীকে দুলাভাইয়ের কোলে করে ঘরে আসতে হবে। ৩) দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই। ৪) নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে। ৫) বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে। ৬) জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবে। ৭) রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই। ৮) চোখে কোন গোটা হলে ছোট বাচ্চাদের নুনু লাগালে সুস্থ হয়ে যাবে। ৯) ভাই-বোন মিলে মুরগী জবেহ করা যাবে না। ১০) ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না। ১১) ঘর থেকে কোন উদ্দেশ্যে বের হওয়ার পর পেছন থেকে ডাক দিলে যাত্রা অশুভ হবে। ১২) ব্যাঙ ডাকলে...