আধুনিক বিজ্ঞানের আলোকে নামাজের উপকারিতা,
মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত বন্দেগী করা, ইসলামের পাঁচটি মূল স্তম্ভের দ্বিতীয়টি নামাজ।
দুনিয়া এবং আখেরাতে নামাজের রয়েছে অনেক উপকারিতা, পরকালের এই শান্তির পাশাপাশি বিজ্ঞানের আলোকেও রয়েছে নামাজের অবিশ্বাস্য বহুবিধ উপকারিতা।
নামাজের উপকারিতাসমূহ:
>>১. নামাজে সিজদাকালে আমাদের মস্তিস্কে রক্ত খুব দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেক বৃদ্ধি পায়।
>>২. নিয়মিত নামাজ আদায়ের ফলে মানুষের মনে অসাধারণ পরিবর্তন আসে।
>>৩. নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে। যেমন- দৈনিক বিভিন্ন সময় ওজু করার কারণে আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় বলে বিভিন্ন প্রকার জীবাণু হতে আমরা সুরক্ষিত থাকতে পারি।
>>৪. নিয়মিত নামাজ আদায়ে মানুষের প্রাণশক্তি বৃদ্ধি পায়।
>>৫. নামাজে দাঁড়ানোর পর আমাদের চোখ সুনির্দিষ্ট একটি কেন্দ্রে স্থির থাকে। এর ফলে কর্মক্ষেত্রে আমাদের মনোযোগ বৃদ্ধি পায়।
>>৬. অজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার করা হয় সেটি আমাদের মুখের একপ্রকার মেসেজ হিসেবে ধরা হয়। ফলে আমাদের মুখের রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা হ্রাস পায়।
>>৭. কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে। ফলে নানা প্রকার অসামাজিক কাজ থেকে বিরত থাকা সম্ভব হয়।
>>৮. নামাজের মাধ্যমে আমাদের দেহে গুরুত্বপূর্ণ ব্যায়াম সাধিত হয়। যে ব্যায়াম ছোট-বড় সবাই করতে পারে।
>>৯. কেবল নামাজের মাধ্যমেই চোখের নিয়মিত যত্ন নেয়া হয় বলে অধিকাংশ নামাজ আদায়কারীর দৃষ্টিশক্তি ভাল থাকে।
>>১০. নামাজ মানুষের দেহের কাঠামো সঠিকভাবে বজায় রাখে বলে শারীরিক বিকলঙ্গতা হ্রাস পায়।
>>১১নামাজে ওজুর সময় মুখমন্ডল ৩বার ধৌত করার ফল আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়।
আল্লাহ আমাদেরকে আমল করার তাওফীক দান করুন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂


Comments
Post a Comment