Posts

Showing posts from July, 2019

সমস্যায় জর্জরিত ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

Image
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামাঙ্কিত রাজধানীর পুরাতন ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র সদরঘাটের লক্ষীবাজারে অবস্থিত এই কলেজটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।১৯৮৪ সালের ১ লা নভেম্বর কলেজটিকে সরকারিকরণের পাশাপাশি এখনে চালু করা হয় ১১টি বিষয়ে মাস্টার্সসহ ১৭টি বিষয়ে অনার্স কোর্স।কলেজটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি চালু রয়েছে একাদশ শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ। দীর্ঘ এই পথচলায় শিক্ষা কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটলেও প্রয়োজনীয় ভৌত অবকাঠামোগত উন্নয়ন হয়নি । শিক্ষার্থী সংখ্যার বিবেচনায় প্রায় ১৯ হাজার শিক্ষার্থীর এই কলেজটিতে নেই ক্লাস নেওয়ার জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা, যেগুলো আছে তাও আবার আয়তনে পর্যাপ্ত নয়। খুবই ছোট আকারে লাইব্রেরি ও বই থাকলেও নেই বসে বই পড়ার মতো পর্যাপ্ত জায়গা। সরকারি এই মহাবিদ্যালয়টিতে খেলাধুলা দুরে থাক, শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান করার মতো নেই পর্যাপ্ত মাঠও । যেমনি রয়েছে অবকাঠামো সমস্যা তেমনি শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় অনেকটা জোড়াতালি দিয়েই চলছে এখানকার শিক্ষা-কার্যক্রম। শিক্ষার্থীদের জন্য নেই কোনো ক্যা...