সমস্যায় জর্জরিত ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ




গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামাঙ্কিত রাজধানীর পুরাতন ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র সদরঘাটের লক্ষীবাজারে অবস্থিত এই কলেজটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।১৯৮৪ সালের ১ লা নভেম্বর কলেজটিকে সরকারিকরণের পাশাপাশি এখনে চালু করা হয় ১১টি বিষয়ে মাস্টার্সসহ ১৭টি বিষয়ে অনার্স কোর্স।কলেজটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি চালু রয়েছে একাদশ শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ। দীর্ঘ এই পথচলায় শিক্ষা কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটলেও প্রয়োজনীয় ভৌত অবকাঠামোগত উন্নয়ন হয়নি । শিক্ষার্থী সংখ্যার বিবেচনায় প্রায় ১৯ হাজার শিক্ষার্থীর এই কলেজটিতে নেই ক্লাস নেওয়ার জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা, যেগুলো আছে তাও আবার আয়তনে পর্যাপ্ত নয়। খুবই ছোট আকারে লাইব্রেরি ও বই থাকলেও নেই বসে বই পড়ার মতো পর্যাপ্ত জায়গা। সরকারি এই মহাবিদ্যালয়টিতে খেলাধুলা দুরে থাক, শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান করার মতো নেই পর্যাপ্ত মাঠও । যেমনি রয়েছে অবকাঠামো সমস্যা তেমনি শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় অনেকটা জোড়াতালি দিয়েই চলছে এখানকার শিক্ষা-কার্যক্রম। শিক্ষার্থীদের জন্য নেই কোনো ক্যান্টিনের ব্যবস্থা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্য ৬ টি কলেজেরই শিক্ষার্থীদের আবাসিক হল থাকলেও ঢাকার ঐতিহ্যবাহী এই কলেজ টিতে আবাসনের পাশাপাশি নেই কোনো পরিবহনের ব্যবস্থা। এমন পরিস্থিতিতে কলেজের শিক্ষার্থীরা তাদের ৭ দফা দাবি পেশ করে তা বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

তাদের দাবি সমূহ হলোঃ
১। কলেজের জায়গা বৃদ্ধিকরণ ।
২। ডি.আই.টি. মার্কেটে হল নির্মাণ। (এটি সরকারী জায়গা) ।
৩। কলেজে খেলার মাঠ সম্প্রসারণ করা।
৪। যাতায়াতের জন্য কলেজের বাসের ব্যবস্থা।
৫। পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা করা।
৬। লাইব্রেরী সংস্করণ করা।
৭। ক্যাম্পাসে ক্যান্টিন চালু করা।

Comments

Popular posts from this blog

এক নজরে মনোহরগঞ্জ উপজেলা

আমাদের দেশে প্রচলিত বেশ কয়েকটি প্রচলিত কুসংস্কার.!