আপনি কি সত্যিই সৎ মানুষ?
একটি আত্মসমীক্ষা-------
♦→বাসায় চা খাওয়ার সময় চায়ে যতটুকু চিনি নেন, হোটেলে চা খাওয়ার সময় আপনি যদি তার চেয়ে বেশি নেন- আপনি সম্ভবত দুর্নীতিপ্রবণ।
♦→বাসায় আপনি কোনো প্রয়োজনে যত টিস্যুপেপার ব্যবহার করেন, বিনে পয়সায় পাওয়া টিস্যু যদি তার চেয়ে বেশি ব্যবহার করেন- আপনি একজন সম্ভাব্য চোর।
♦→আরেক জন খাওয়াচ্ছেন বলে আপনি যদি (নষ্ট হতে পারে জেনেও) অতিরিক্ত খাবার আপনার প্লেটে তুলে নেন এবং নষ্ট করেন, জানবেন আপনি একজন লোভী মানুষ।
♦→আপনি যদি কোনো সারিতে দাঁড়িয়ে, সারির ধারাক্রম অতিক্রম করার উপায় খোঁজেন, জানবেন, ক্ষমতা পেলে আপনি তা অপব্যবহার করবেন।
♦→জ্যামের রাস্তায় আপনার বাস বা কার যখন ট্রাফিক আইন অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন যদি বাধা না দেন, জানবেন, পদ পেলে সরকারি টাকা মেরে দিতে পারেন আপনি। কারণ, আপনি আইনের প্রতি, অন্যদের স্বার্থের প্রতি সব সময় শ্রদ্ধাশীল নন।
♦→আপনি যে বাসায় থাকেন সেটির মেঝের বা ছাদের পানি (বৃষ্টির পানি হলেও) রাস্তার ওপরে পড়ছে কি? যদি তাই হয়, জানবেন আপনি একটা বদলোক।


Comments
Post a Comment