একবার পড়ে দেখুন কাজে আসবে গ্যারান্টি দিয়ে বললাম।



একটি অসাধারন শিক্ষনীয় গল্প:-

একদিন একটা গরীব ছেলে রাস্তায়
হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ
জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে
বিভিন্ন জিনিস বিক্রি করতো ।
ছেলেটার গায়ে ছিলো একটা
জীর্ন মলিন পোষাক। সে ভীষণ
ক্ষুধার্ত ছিলো। সে ভাবলো যে
পরে যে বাড়ীতে যাবে , সেখানে
গিয়ে সে কিছু খাবার চাইবে।
কিন্তু সে যখন একটা বাড়ীতে গেল
খাবারের আশা নিয়ে, সে ঘর
থেকে একজন সুন্দরী মহিলা
বেরিয়ে এলেন । সে খাবারের কথা
বলতে ভয় পেলো।
সে খাবারের
কথা না বলে শুধু এক গ্লাস জল
চাইলো । মহিলা ছেলেটার অবস্থা
দেখে বুঝলেন যে সে ক্ষুধার্থ । তাই
তিনি ছেলেটাকে একটা বড় গ্লাস
দুধ এনে দিলেন । ছেলেটা আস্তে
আস্তে দুধটুকু খেয়ে বলল" আপনাকে
আমার কত টাকা দিতে হবে এই দুধের
জন্য?" মহিলা বলল "তোমাকে কোন
কিছুই দিতে হবে না । ছেলেটা বলল
"আমার মা আমাকে বলেছেন কখনো
করুণার দান না নিতে । তাহলে আমি
আপনাকে মনের অন্ত:স্থল থেকে
ধন্যবাদ দিচ্ছি ।" ছেলেটার নাম
ছিলো স্যাম কেইলি । স্যাম যখন দুধ
খেয়ে ঐ বাড়ি থেকে বের হয়ে এল,
তখন সে শারীরিকভাবে কিছুটা
শক্তি অনুভব করলো । স্যাম এর
বিধাতার উপর ছিলো অগাধ
বিশ্বাস । তাছাড়া সে কখনো কিছু
ভুলতো না ।
.
অনেক বছর পর ঐ মহিলা
মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরলো ।
স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ
করতে চেষ্টা করেও ব্যার্থ হল । তখন
তাকে পাঠানো হলো একটা বড়
শহরের নামকরা হাসপাতালে ।
যেখানে দুলর্ভ ও মারাত্মক রোগ
নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয় ।
ডা: স্যামকেইলি কে এই মহিলার
দায়িত্ব দেওয়া হলো । যখন ডাঃ
স্যাম কেইলি শুনলেন যে মহিলা
কোন শহর থেকে এসেছেন , তার
চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো
যেন জ্বলে উঠলো । তিনি
তাড়াতাড়ি ঐ মহিলাকে দেখতে
গেলেন । ডাক্তারের এপ্রোন পরে
তিনি মহিলার রুমে ঢুকলেন এবং
প্রথম দেখাতেই তিনি মহিলাকে
চিনতে পারলেন । তিনি মনে মনে
সিদ্ধান্ত নিলেন যে , যেভাবেই
হোক তিনি মহিলাকে বাঁচাবেনই ।
ঐ দিন থেকে তিনি ঐ রোগীর
আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন
। অনেক চেষ্টার পর মহিলাকে
বাঁচানো সম্ভব হলো ।
ডাঃ স্যাম কেইলি হাসপাতালের
একাউন্টেন্টকে ঐ মহিলার
চিকিৎসার বিল দিতে বললেন, কারণ
তার সাইনছাড়া ঐ বিল কার্যকর হবে
না । ডাঃ স্যাম কেইলি ঐ বিলের
কোণায় কি যেনো লিখলেন এবং
তারপর সেটা ঐ মহিলার কাছে
পাঠিয়ে দিলেন । মহিলা ভীষণ ভয়
পাচ্ছিলেন বিলটা খুলতে। কারণ
তিনি জানেন যে এতো দিনে যে
পরিমাণ বিল এসেছে তা তিনি
সারা জীবনেও  শোধ করতে
পারবেন না ।

অবশেষে তিনি বিলটা খুললেন এবং
বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা
তার দৃষ্টি আকর্ষণ করলো । তিনি
পড়তে লাগলেন "আপনার চিকিৎসার
খরচ হলো পুরো এক গ্লাস দুধ।" এবং
বিলের নিচের সাইন করা ছিলো
ডাঃ স্যাম কেইলির নাম।
মানুষকে সাহায্য করুন , যতটা
আপনার পক্ষে সম্ভব । হয়তো এই অল্প
সাহায্যের ফল হিসেবে আপনি এমন
কিছু পাবেন যা কখনো আপনি
চিন্তাই করেননি

কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন

Comments

  1. Play2Win | Online Casino 2021 | Games - VieCasino 다파벳 다파벳 happyluke happyluke 카지노사이트 카지노사이트 124SokaBet: Slingo & Bingo | Thakasino

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

এক নজরে মনোহরগঞ্জ উপজেলা

আমাদের দেশে প্রচলিত বেশ কয়েকটি প্রচলিত কুসংস্কার.!

সমস্যায় জর্জরিত ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ